সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহির হোসেনের শুভেচ্ছা
Led Bottom Ad

সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহির হোসেনের শুভেচ্ছা

প্রথম ডেস্ক

০৭/০৬/২০২৫ ০৮:০৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হযরত শাহজালাল ও শাহরানের পূণ্যভূমি সিলেটের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের কোষাধ্যক্ষ মো.জহির হোসেন তুহিন।  এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহ রাব্বুল আল আমিনের শুকরিয়া আদায় করে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে  ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহবান জানান।


তিনি বলেন, শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাতের লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত ঈদের নামাজে আল্লাহতালা সকলের এবাদতকে ও কুরবানীকে কবুল করুন আমীন।


তিনি সিলেটে কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে সিলেটের সর্বস্তরের প্রতিনিধি নিয়ে একটি মনিটরিং টিম গঠন করার জন্য সিলেট মেট্রোপলিট পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব মো. রেজাউল করিম পিপিএম সেবা এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সাথে ঈদের পরে পর্যটন শিল্প ব্যবসায়ীদের ও পর্যটকদের নিরাপত্তা এবং শান্তির শৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। 


এবারের ঈদে সিলেটের ব্যবসায়ীরা ও সিলেটের জনগণ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারায় সকলকে ধন্যবাদ জানিয়ে  আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা ব্যবসায়ী সহ সিলেটের জনগণের পক্ষে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 


সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad