সিলেটের যে এলাকায় আজ থেকে জনসমাগম নিষিদ্ধ

সিলেটের যে এলাকায় আজ থেকে জনসমাগম নিষিদ্ধ

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/১০/২০২৬ ১২:৫২:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর একটি পরীক্ষাকেন্দ্রের চারপাশের ২০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) স্বাক্ষরিত এক অফিসিয়াল গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পুলিশের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ফাযিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সকল ধরনের বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে শুরু করে পরীক্ষা সমাপ্ত হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চস্বরে চিৎকার কিংবা মাইক বা লাউড স্পিকারের ব্যবহার করা যাবে না। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লাঠিসোঁটা, ইট-পাথর বহন বা ব্যবহার এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে পুরো কেন্দ্রটিকে সাময়িকভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে।

নিষেধাজ্ঞার সময়সীমা সম্পর্কে জানানো হয়, ১৫ অক্টোবর থেকে নির্ধারিত পরীক্ষার দিনগুলোতে দুপুর ১২টা থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সরকারি এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad