সিলেটে মন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: আটক যুবককে মুক্তি

সিলেটে মন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: আটক যুবককে মুক্তি

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৪/১০/২০২৬ ১০:৫৩:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য বা পোস্ট দেওয়ার অভিযোগে আটক হওয়া জুবায়ের আহমদকে স্থানীয় বিএনপি নেতাদের জিম্মায় মুক্ত করে দিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে স্থানীয় বিএনপি নেতা শওকত আলী বাবুল ও লাল মিয়ার জিম্মায় প্রায় ১০ ঘণ্টা পর তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টায় জুবায়েরকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। থানায় তাঁকে দীর্ঘ সময় এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ৮ অক্টোবর রাতে জুবায়ের আহমদ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাতের তিনটি ছবি যুক্ত করে একটি পোস্ট দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে জুবায়ের লেখেন— “১২ তারিখ নির্বাচনের পরে ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিলো। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।”

অনলাইনে মন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য ও পোস্ট প্রকাশের বিষয়টি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন প্রতিনিধি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানীগঞ্জ থানা-পুলিশের নিকট সোপর্দ করেন। পরবর্তীতে দীর্ঘ সময় যাচাই-বাছাই ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাঁকে মুচলেকায় মুক্ত করা হয়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad