জঙ্গি সন্দেহে কলেজের মসজিদ থেকে ২৩ জনকে আটক

জঙ্গি সন্দেহে কলেজের মসজিদ থেকে ২৩ জনকে আটক

ঢাকা অফিস

১৮/০৯/২০২৬ ২৩:২১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) প্রধান এবং অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কর্মকর্তারা এসেছেন। তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

তেজগাঁও থানায় সরেজমিনে দেখা যায়, থানার একটি কক্ষে আটক ব্যক্তিদের রাখা হয়েছে। তাদের পরনে পাঞ্জাবি ও টুপি রয়েছে। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ইফতেহাদুল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

নীরব চাকলাদার/ প্রসি- ২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad