অস্কারের ৯৮তম আসর: পুরস্কার পেলেন যারা
Led Bottom Ad

অস্কারের ৯৮তম আসর: পুরস্কার পেলেন যারা

প্রথম ডেস্ক

১৬/০৩/২০২৬ ১৭:২৩:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্ব চলচ্চিত্রে সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা–অভিনেত্রীসহ বিভিন্ন শাখার কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অস্কারের ৯৮তম আসর।


রোববার (১৫ মার্চ) রাতে—বাংলাদেশ সময় সোমবার ভোরে—অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন। উপস্থাপক ও কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


৯৮তম অস্কারের বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন—


সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন

সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা মৌলিক গান: ‘গোল্ডেন’ (কেপপ ডেমন হান্টার্স)

সেরা মৌলিক সংগীত: সিনার্স

সেরা সাউন্ড: এফ১

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad