জকিগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
Led Bottom Ad

জকিগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০১/০৭/২০২৫ ১৭:০৩:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে জামায়াত ঘোষিত দলীয় প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ারা হোসাইন খাঁন এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জকিগঞ্জ শহরের জামায়াত কার্যালয়ে তিনি জকিগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের সাথে এই সভা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর কাজী মাওলানা জালাল উদ্দিন। 


উপজেলা সাধারণ সেক্রেটারি ছরওয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমির ও জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন।


প্রধান অতিথি বলেন, দীর্ঘদিন থেকে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জকিগঞ্জ। বিপর্যস্থ যোগাযোগ ব্যবস্থা। নদী ভাঙ্গন, গ্যাস, শিক্ষা ও চিকিৎসাসহ নানা সংকটে উপজেলাবাসীর নাভিশ্বাস। এই সমস্যার উত্তরণে প্রয়োজন সমন্বিত কর্মপরিকল্পনা। এই পরিকল্পনার মধ্য দিয়েই উপজেলাবাসী পাবেন কাঙ্খিত উন্নয়নের সুবাতাস। 


এ  সময় তিনি জকিগঞ্জ-শেওলা সড়কের রুগ্ন অবস্থা তোলে ধরে তা দ্রুত মেরামতসহ চলমান নদী ভাঙ্গন ও হাসপাতালের সমস্যা দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের দুষ্টি আর্কষণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন খাঁন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী দেলওয়ার লস্কর, শূরা ও কর্মপরিষদ সদস্য মুুহিব আহমদ চৌধুরী জামিল, জকিগঞ্জ উপজেলা জামায়াতের যুববিভাগের সভাপতি আবিদুর রহমান, পৌর শাখা যুববিভাগের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আজিজুর রহমান মেম্বর, জকিগঞ্জ উপজেলা (উত্তর) ছাত্রশিবির সভাপতি নাজির আহমদ আফজল ও উপজেলা (দক্ষিণ) শাখার সেক্রেটারী ফজল আহমদ প্রমূখ।


এছাড়া জকিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা মতবিনিময়ে উপস্থিত ছিলেন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad