আমবাড়িবাজারে ‘পরিবর্তন পাবলিক লাইব্রেরি’ পরিচালনা কমিটি গঠন
দোয়ারাবাজারে ‘পরিবর্তন পাবলিক লাইব্রেরি’ এর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) উপজেলার আমবাড়িবাজারস্থ লাইব্রেরি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতি ক্রমে দ্বি-বার্ষিক মেয়াদি এই (২০২৫-২০২৬) কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থায় কর্মরত কর্মকর্তা মো.আব্দুল আহাদ। অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুজ্জামান আহমদকে সভাপতি, আবদুল আহাদকে নির্বাহী সভাপতি ও মোহাম্মদ মনির উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহকারী সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. রাকিব আলী, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুপ্রভা রাণী কর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মাহবুব, অর্থ সম্পাদক মইনুদ্দিন, অফিস সম্পাদক কো-অপ্ট করা হবে, নির্বাহী সদস্য মাহমুদুন নবী, ডা. অসিত রায় এবং মো. নজরুল ইসলাম । নবগঠিত গণগ্রন্থাগার পরিচালনা ১৩ সদস্য বিশিষ্ট কমিটি এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী আমবাড়ী এলাকার দেশ-বিদেশ অবস্থানরত তরুণ-যুবদের সমন্বয়ে পরিবর্তন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠন রয়েছে । পরির্বতন ফাউন্ডেশন কর্তৃক বিগত ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে পরিবর্তন পাবলিক লাইব্রেরি নামে একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয় ।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: